বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে কমিউনিটি  পুলিশং ডে পালিত 

সংবাদদাতা, যশোর :    |    ০৭:৩৪ পিএম, ২০২০-১০-৩১

যশোরে কমিউনিটি  পুলিশং ডে পালিত 

 

মুজিব বর্ষের মূলমন্ত্র , কমিউনিটি পুলিশিং সর্বত্র’ শ্লোগানকে সামনে রেখে যশোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ওপ্রশাসন) সালাউদ্দিন শিকদার। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা বলেন, এক সময় যশোর জেলা ছিল অপরাধের জনপদ। সে দুর্নাম এখন আর নেই। জেলায় আগের চেয়ে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পুলিশকে গণমুখি ও জনবান্ধব করার জন্যে যশোরের বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যদের নিয়ে চালু করা হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং তদারকীর জন্যে পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করছেন। ভৌগলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। কিন্তু সাম্প্রতি বিট পুলিশিং কার্যক্রম চালুর পর তার অবসান ঘটেছে।মানুষের দোড়গোড়াই পৌঁছে যাচ্ছে পুলিশ সেবা।সভাপতির বক্তব্যে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো  সালাউদ্দিন শিকদার বলেন, কমিউনিটি পুলিশিং-এর কাজ হচ্ছে নিজ নিজ কমিউনিটিকে ভালো রাখা। কমিউনিটিতে কী হচ্ছে তার খোঁজ খবর রাখা। সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে এলাকায় কোনো অশান্তি থাকবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থাকবে না। ফলে যে যার স্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আলী আকবর, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক আঞ্জেলা গোমেজ, পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ডু, হারুন অর রশিদ। আলোচনা শেষে জেলা কমিউনিটি পুলিশিং কাজে অবদান রাখায় যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) সুমন ভক্ত ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ ইকবল হোসেনকে পুরস্কিত হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, জামাল আল নাসের (খ সার্কেল), অপু সরোয়ার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার  সার্কেল) সোয়েব আহম্মেদ খান, জুয়েল ইমরান,  মাহাবুব রহমান, ডিবি ওসি সোমেন দাস এবং  কোতয়ালী থানার  পরিদর্শক (অপারেশন)   শেখ আবু হেনা মিলন ।
 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর